RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩ মে ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

লালমনিরহাটে বিদ্যানন্দের ‘সম্বল’ প্রকল্পের উদ্বোধন, ১০০ পরিবার পেল জীবিকায়ন সহায়তা

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটে দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের ২০২৬ সালের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকাল ৯টায় বড়বাড়ি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জীবিকায়নের উপকরণ হিসেবে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসব সহায়তার মোট আর্থিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যাকাতভিত্তিক এ ধরনের উদ্যোগ সমাজের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “এককালীন সহায়তার পরিবর্তে টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করাই সময়ের দাবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘সম্বল’ প্রকল্প সেই লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের যাকাত ও দান-সদকা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অসহায় মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব এবং এ ধরনের উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও জোরদার করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক জামাল উদ্দিন। তিনি বলেন, “‘সম্বল’ প্রকল্পের মাধ্যমে আমরা কেবল সহায়তা নয়, একটি পরিবারকে দীর্ঘমেয়াদে আয় করার সক্ষমতা তৈরি করছি। আমাদের লক্ষ্য—স্বাবলম্বিতা নিশ্চিত করা।”

তিনি জানান, লালমনিরহাটে এ কার্যক্রম বৃহত্তর পরিকল্পনার অংশ এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন, এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

মে মাসের জন্য অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

লালমনিরহাটে বিদ্যানন্দের ‘সম্বল’ প্রকল্পের উদ্বোধন, ১০০ পরিবার পেল জীবিকায়ন সহায়তা

শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে বার্সেলোনা

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ

১০

আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের

১১

৩-০ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে হারল মেসির মিয়ামি

১২

কালবৈশাখীর আশঙ্কা, দেশের ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

১৩

আজ ০৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৩ মে ২০২৬

১৫

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

১৬

কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খাল খনন কার্যক্রম শুরু — এমপি বাবুল

১৭

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

১৮

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে জাল টাকাসহ ২ জন আটক

১৯

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০