RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

৩-০ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে হারল মেসির মিয়ামি

ছবিঃ সংগৃহীত

মেজর লিগ সকারের ইতিহাসে এমন ম্যাচ আর দেখা গেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। লিওনেল মেসির ইন্টার মিয়ামি যে ম্যাচটা ভুলেই যেতে চাইবে, তা বলাই বাহুল্য। আধঘণ্টা না যেতেই ৩ গোলে এগিয়ে গিয়ে পরে ৪ গোল খেয়ে হারলে কারই বা ম্যাচটা মনে রাখার কথা? অরল্যান্ডো সিটির বিপক্ষে এমনই এক ‘কীর্তি’ গড়েছে মেসির দল। হেরেছে ৪-৩ ব্যবধানে।

প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ, দুই ভাগে দুটো আলাদা আলাদা ম্যাচের দেখা মিলেছে যেন। শুরুর অর্ধে ছড়ি ঘুরিয়েছে মিয়ামি। মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় তারা। তেলাস্কো সেগোভিয়ার ক্রস থেকে মিকায়েল হেডে গোল করেন। ২৫ মিনিটে লুইস সুয়ারেজ ও মেসির যুগলবন্দিতে সেগোভিয়া দ্বিতীয় গোল করেন। এরপর মেসি নিজেই দূর থেকে দুর্দান্ত শটে তৃতীয় গোল যোগ করেন।

অরল্যান্ডো জবাবটা দেওয়া শুরু করে বিরতির একটু আগে। আর্জেন্টাইন মিডফিল্ডার মার্তিন ওহেদার গোলে ব্যবধান কমায় দলটি।

দ্বিতীয়ার্ধে সব কিছু বদলে যায়। ইন্টার মিয়ামি মাঝমাঠের নিয়ন্ত্রণ ছেড়ে নজর দেয় পাল্টা আক্রমণে গোল বাড়ানোতে। তবে গোলমুখে কার্যকরিতা ছিল না তাদের কারোই, ফলে গোল আর বাড়েনি। উল্টো অরল্যান্ডোর চাপে পরিস্থিতি পাল্টে যায়।

এই পর্যায়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক মিডফিল্ডার ওহেদা নিজের সেরাটা দেখান। তিনি আরও দুটি গোল করে ম্যাচ ৩-৩ সমতায় আনেন। এরপর ইনজুরি টাইমে টায়ারিস স্পাইসার জয়সূচক গোল করে দেন অরল্যান্ডোকে।

এই হারে ইন্টার মিয়ামি ডার্বিতে জয়ের বড় সুযোগ হাতছাড়া করল। এপ্রিলের শুরুতে নিজেদের নতুন মাঠ নু স্টেডিয়াম চালু হওয়ার পর থেকে চার ম্যাচ খেলেও জয় পায়নি তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের

৩-০ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে হারল মেসির মিয়ামি

কালবৈশাখীর আশঙ্কা, দেশের ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

আজ ০৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৩ মে ২০২৬

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খাল খনন কার্যক্রম শুরু — এমপি বাবুল

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে জাল টাকাসহ ২ জন আটক

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

১১

ইনজুরিতে পড়লেন আলভারেজ

১২

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

১৩

১০২ রানে অলআউট বাংলাদেশ

১৪

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

১৭

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

১৮

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

১৯

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

২০