RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

‎লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ঘুষ ও দালাল থেকে দূরে থাকার আহ্বান

ছবিঃ আরসিটিভি

‎“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), ফেব্রুয়ারি-২০২৬ পদে নিয়োগের লক্ষ্যে লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৯মে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ পরীক্ষায় লালমনিরহাট জেলা নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

‎পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এসবি) সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (উপ-পরিচালক, ট্রেনিং), পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এস. এম. আশিকুর রহমান।

‎রংপুর রেঞ্জের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা।

‎এছাড়া সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎পরীক্ষা শেষে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ মে, ২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। তিনি প্রার্থীদের কোনো ধরনের প্রলোভন বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১০

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১১

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

১৩

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

১৪

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

১৫

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৬

২০২৪ সালের আজকের দিনে শুরু হয়েছিল ‘জুলাই আন্দোলন

১৭

আজ ০১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০১ জুলাই ২০২৬

১৯

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

২০