RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

বগুড়ায় এক কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা গ্রহণ

ছবিঃ সংগৃহীত

বগুড়ার সোনাতলা সরকারি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোনাতলা সরকারি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্র বিতরণ করা হয়।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ৬৯৮জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চিন্তায় পড়ে যায় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ওই কেন্দ্রের সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদুজ্জামান জানান, বোর্ডের নির্দেশনানুযায়ী ইংরেজি ১ম পত্র পরীক্ষা ‘১ নম্বর সেটে’ নেওয়ার কথা কিন্তু ভুলবশত ‘৩ নম্বর সেটে’ পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও এবং রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

ইউএনও স্বীকৃতি প্রামানিক জানান, বিষয়টি অবগত হওয়ার পর বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। যে প্রশ্নে পরীক্ষা হয়েছে, ওই প্রশ্নেই খাতা মুল্যায়ন করা হবে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুর রহমান জানান, শিক্ষার্থীরা যে সেটে পরীক্ষা দিয়েছে, সেই সেট অনুযায়ীই তাদের খাতা মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১০

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১১

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

১৩

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

১৪

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

১৫

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৬

২০২৪ সালের আজকের দিনে শুরু হয়েছিল ‘জুলাই আন্দোলন

১৭

আজ ০১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০১ জুলাই ২০২৬

১৯

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

২০