RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

যেসব রোগ থাকলে আখের রস খাওয়া উচিত নয়

ছবিঃ সংগৃহীত

গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই আখের রস খান। রাস্তার পাশে মেলা ঠান্ডা আখের রস তাৎক্ষনিক সতেজতা দেয়। কমায় ক্লান্তিও। কিন্তু সবার জন্য এটি উপকারি নাও হতে পারে। আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ খুব বেশি থাকে। তাই কিছু রোগ থাকলে এই রস পান করা বিপদের কারণ হতে পারে।

কাদের আখের রস খাওয়া উচিত নয়? চলুন জেনে নিই বিস্তারিত-

ডায়াবেটিস রোগী

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খুব বুঝেশুনে আখের রস পান করতে হবে। এক গ্লাস আখের রসে প্রায় ৪০ থেকে ৫০ গ্রাম চিনি থাকতে পারে। এর গ্লাইসেমিক লোডও প্রায় ২০ থেকে ২৫ এর কাছাকাছি, যা রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়তে পারে। আখের রস পান করতে খুব ইচ্ছে করলে সামান্য পরিমাণ খেতে পারবেন। বেশি রস খেলে রক্তে শর্করার পরিমাণ অনেক বেড়ে যাবে।

ফ্যাটি লিভার থাকলে

ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও আখের রস পান করা উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ (এক ধরণের চিনি) রয়েছে, যা লিভারে চর্বি গঠনের প্রক্রিয়া বাড়িয়ে তুলতে পারে। আপনার লিভার যদি ইতোমধ্যে দুর্বল হয় তাহলে আখের রস এড়িয়ে চলুন।

পেটের সমস্যা থাকলে

আপনি যদি প্রায়ই পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যায় ভোগেন তাহলে আখের রস সমস্যা আরও বাড়াতে পারে। এতে উপস্থিত অতিরিক্ত চিনি কখনও কখনও পেটের জন্য খুব ক্ষতিকারক হতে পারে, যা স্ফীতভাব বা ডায়রিয়ার সমস্যা সৃষ্টি করতে পারে। পেটের সমস্যায় ভুগলে আখের রস কম খান কিংবা এড়িয়ে চলুন।

স্থূলতায় ভুগলে

ওজন বেশি থাকলে আখের রস না খাওয়াই ভালো। এটি ওজন আরও বাড়িয়ে দেবে। আপনি যদি ওজন কমানোর মিশনে থাকেন তাহলেও এটি এড়িয়ে চলা উচিত। একটি গ্লাসে প্রায় ১৫০ থেকে ১৮০ ক্যালোরি থাকে এবং এতে ফাইবার থাকে না। অর্থাৎ এটি পেট ভরায় না কিন্তু ক্যালোরি বাড়ায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের রাস্তার পাশের আখের রস না খাওয়াই ভালো। অনেক সময়, মেশিন ও পানি সঠিকভাবে পরিষ্কার করা হয় না, যা ই. কোলাইয়ের মতো ব্যাকটেরিয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পান করতে চাইলে পরিষ্কার জায়গা থেকে জুস কিনুন কিংবা বাড়িতে ব্লেন্ডারের সাহায্যে রস বের করে খান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০