RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ২:০৩ অপরাহ্ন

যে উপসর্গগুলো অবহেলা করলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে

ছবিঃ সংগৃহীত

ডায়াবেটিস এক দিনে তৈরি হয় না। দীর্ঘদিনের অনিয়মিত খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ভুল আর শরীরের ধীরে ধীরে তৈরি হওয়া অসহযোগিতার ফলেই শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এটাই ভবিষ্যতের বড় বিপদের পূর্বাভাস।

ইনসুলিন যদি ঠিকমতো কাজ না করে, তবে খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করা শর্করা ভাঙতে পারে না।

এর ফলে মূলত দুইটি বড় সমস্যা দেখা দেয়। প্রথমত, শর্করা থেকে শক্তি উৎপন্ন না হওয়ায় শরীরে এনার্জির ঘাটতি তৈরি হয় এবং সহজেই ক্লান্তি আসে। দ্বিতীয়ত, শর্করা শক্তিতে রূপান্তরিত না হলে তা শরীরে জমতে শুরু করে।

এই অতিরিক্ত শর্করা জমে থাকার ফলেই ডায়াবেটিসের পাশাপাশি আরো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

বিপাকের হার কমে যেতে পারে, ওজন বাড়তে পারে, বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। শরীরে তৈরি হয় ইনফ্ল্যামেশন বা প্রদাহ, যার ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং নানা জটিল রোগ বাসা বাঁধে।

এই বিপদ এড়াতে হলে সময় থাকতে থাকতে উপসর্গগুলো বুঝে নেওয়া জরুরি। রক্ত পরীক্ষায় ডায়াবিটিস ধরা পড়ার আগেই সতর্ক হলে অনেকটাই ঝুঁকি কমানো সম্ভব।

চলুন, জেনে নিই কিভাবে বুঝবেন শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করছে কি না।

খাওয়ার পরেই আবার খিদে পাচ্ছে?

খাবার খাওয়ার পর পেট ভরা অনুভূতি দেওয়ার কাজ ইনসুলিনের। যদি অল্প সময়ের মধ্যেই আবার খিদে পায়, তবে বুঝতে হবে ইনসুলিন ঠিকমতো কাজ করছে না।

বিকেল ৩টার পর ঝিমুনি আসছে?

এর মানে খাবার থেকে পাওয়া শর্করা শক্তিতে রূপান্তরিত হচ্ছে না। ফলে পেশির কোষে গ্লুকোজ পৌঁছাচ্ছে না।

এতে দুপুরের খাবারের পর ঘুম পেতে পারে, এমনকি মনোযোগে ঘাটতিও দেখা দেয়।

মিষ্টির প্রতি অতিরিক্ত টান?

বারবার মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ হতে পারে।

সব চেষ্টা করেও পেটের মেদ কমছে না?

স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, তেল-মসলা এড়িয়ে চলছেন, তবু পেটের মেদ কমছে না—এর অর্থ হতে পারে ইনসুলিন ঠিকমতো কাজ করছে না। চিকিৎসকদের মতে, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে প্রথমেই পেটে চর্বি জমে।

ত্বকের পরিবর্তন লক্ষ্য করছেন?

ত্বকের কোনো অংশ কালচে, খসখসে বা অনুজ্জ্বল হয়ে যাচ্ছে কি না দেখুন। ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে ত্বকে অতিরিক্ত কোষ জমতে থাকে, যার ফলে এমন পরিবর্তন দেখা দেয়।
সময় থাকতে এই লক্ষণগুলো চিনে নিয়ে জীবনযাত্রায় পরিবর্তনই পারে ভবিষ্যতের বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০