পরীক্ষামূলক
LIVE TV

‎দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হারে ধস, কমেছে জিপিএ-৫ প্রাপ্তি

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশে, যা গত বছরের তুলনায় ২৭ দশমিক ৭ শতাংশ কম।

‎২০২৪ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। তবে এবছর পাসের হার নেমে গেছে আশঙ্কাজনকভাবে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। এবছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১৪ হাজার ২৯৫ জন  অর্থাৎ কমেছে ৮ হাজার ৩৫ জন।

‎বোর্ড সূত্রে জানা গেছে, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৫৮ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ, আর ছাত্রীদের ৬১ দশমিক ৯২ শতাংশ।

‎তবে পাশ না করা (ফলাফল শূন্য) শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এবছর ৪৩টি কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ২০টি। অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র ১১টি কলেজ।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম

‎শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে। দিনাজপুর বোর্ডের এই ফলাফল গোটা অঞ্চলের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সতর্ক সংকেত।

Facebook Comments Box

মন্তব্য করুন