পরীক্ষামূলক
LIVE TV

অতিরিক্ত ফি বাতিলের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন 

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

‎সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তারা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

‎শিক্ষার্থীরা জানান, ফি বৃদ্ধির কারণে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা অনেকের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। এসময় তারা সাত দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে

‎১. পূর্ববর্তী ফি কাঠামো পুনর্বহাল,

‎২. ইনকোর্স ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ,

‎৩. বোর্ড চ্যালেঞ্জ ফি ৩৫০ টাকায় নির্ধারণ,

‎৪. আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদান,

‎৫. সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ,

‎৬. C প্রোমোটেড ফি ১০০০ টাকায় পুনঃনির্ধারণ,

‎৭. ৬০% ক্লাস উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা।

তাদের দাবি, এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, উপাচার্যের প্রজ্ঞা ও সহানুভূতির মাধ্যমে এ সমস্যার যথাযথ সমাধান সম্ভব।

‎মানববন্ধনে মিম ইসলাম (আহ্বায়ক), শাহরিয়ার সজল, হৃদয় আহমেদ, তুষার আহমেদ, অয়ন আহমেদসহ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন