RCTV Logo ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

বিয়ের ৩৩ দিনের মাথায় স্ত্রীকে হ*ত্যা*র অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিয়ের ৩৩ দিন পাড় না হতেই স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৯ জুন) নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরআগে রোববার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়। পুলিশ অভিযুক্ত স্বামী নুর নবী ইসলামকে (২৫) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বৃষ্টি (২১) নীলফামারী সদর উপজেলার চওড়া আঞ্জুমান পাড়া এলাকার আলাউদ্দীনের মেয়ে। গত ৬মে পারিবারিকভাবে তার বিয়ে হয় ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার ইউসুফ আলীর ছেলে নুর নবী ইসলামের সঙ্গে।

বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। জানা গেছে, বৃষ্টি উচ্চতায় কিছুটা খাটো হওয়ায় এ নিয়ে প্রায়ই তাকে অপমান করা হতো। তবে, আটক নুর নবীর স্বজনদের দাবী আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, ‘কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর মিয়া বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার রাত ৮টার দিকে নিহতের স্বামীকে আটক করা হয়। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০