RCTV Logo লমনিরহাট প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন, পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জামিনুর রহমান (৪০) এবং ওসমান গণীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।

‎র‍্যাব জানায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে যায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। পরে জনসম্মুখে তার দেহ তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

‎অভিযোগ রয়েছে, হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে তার কাছে থাকা হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর এলোপাতাড়ি হামলার সুযোগে মাদকসহ গ্রেপ্তার হওয়া হামিদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

‎এ ঘটনায় ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

‎র‍্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযানে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০