RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

দেশের রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে সাম্প্রতিক সময়ে বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “রিজার্ভ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার জন্য নিট রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, এবং আমরা আশা করছি জুনের মধ্যে সেই শর্ত পূরণ করতে পারব।”

তিনি আরও জানান, আইএমএফের শর্ত অনুযায়ী জুন মাস নাগাদ নিট রিজার্ভ (Net Reserve বা এনআর) হতে হবে ১৭ বিলিয়নের কিছু বেশি। বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভ রয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল সিক্স (BPM6) অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত দেশে গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং BPM6 পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ২০ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভের হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে। আর আইএমএফের BPM6 পদ্ধতি অনুসরণ করেই বর্তমানে রিজার্ভ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১১

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১২

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৩

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৪

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৯

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০