RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ডের পাশে মাছের আড়ৎ এলাকায় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেকা বেগম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা চওড়াটারী গ্রামের আলম মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মালেকা বেগম একটি টেলিভিশন কাঁধে নিয়ে কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে মাছের আড়ৎ এলাকার দিকে আসেন। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় তিস্তাব্রিজের দিকে বেপরোয়া গতিতে ছুটে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেকা বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন। তবে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত তিন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

আসছে ‘বিগ বস-২০’, নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সালমান?

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

নাটোরে লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর

১০

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

১১

বাপ-দাদার পেশা-শিলপাটা ধার কাটা পেশা ধরে রেখেছেন মনোরঞ্জন 

১২

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

১৩

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

পলাশবাড়ীতে দই-চিড়া সুস্বাদু খাবারের ব্যবসা করছেন হাবিবুর রহমান

১৫

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না: ইরানের রাষ্ট্রদূত

১৬

স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

১৭

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

১৮

হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা

২০