RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপের ‘চ্যাট লক’ ফিচারের মাধ্যমে প্রিয় বা সংবেদনশীল বার্তাগুলো লুকিয়ে আলাদা সুরক্ষিত ফোল্ডারে রাখা যায়, ফলে অন্য কেউ ফোন নিলেও তা দেখতে পারবে না।

ব্যবহারকারীদের বার্তা, ছবি ও ফাইল আদান-প্রদানে বাড়তি গোপনীয়তা দিতে হোয়াটসঅ্যাপ এনেছে ‘চ্যাট লক’ সুবিধা।

পাসকোড, বায়োমেট্রিক বা সিক্রেট কোড ছাড়া এই চ্যাটে প্রবেশ করা সম্ভব নয়।

নির্দিষ্ট চ্যাটটি খুলে সেটিংস মেনু থেকে ‘চ্যাট লক’ অপশন চালু করলেই এটি মূল তালিকা থেকে সরে সুরক্ষিত ফোল্ডারে জমা হবে। প্রয়োজন অনুসারে একইভাবে তা আনলক করা যাবে।

এই ফিচারের বড় সুবিধা হলো—লক করা চ্যাটের বার্তা নোটিফিকেশনে গোপন থাকে, যা অন্যের কাছ থেকে বার্তা প্রকাশের ঝুঁকি কমায়।

অ্যান্ড্রয়েড ও আইফোনে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাটের পাশাপাশি ‘লকড চ্যাটস’ ফোল্ডারটিও আড়াল করা যায়, যা নিরাপত্তা আরো জোরদার করে।

লুকানো চ্যাট দেখতে হোয়াটসঅ্যাপের সার্চ বক্সে সিক্রেট কোডটি লিখে সার্চ করলেই লক করা চ্যাটগুলো দেখা যাবে।

এই সুবিধাটি মূলত চ্যাট আড়াল রাখার জন্য। তাই চ্যাট লক করা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপ কল সাধারণ নিয়মেই ফোনে আসবে।

ফোন পরিবর্তন করে ব্যাকআপ রিস্টোর করলেও চ্যাট লক বজায় থাকে। বিশেষজ্ঞরা সর্বোচ্চ নিরাপত্তার জন্য চ্যাট লকের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ব্যবহারের পরামর্শ দেন।

চ্যাট লক করার নিয়ম

চ্যাট লক করতে প্রথমেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এর পর যেই চ্যাট লক করতে ইচ্ছুক তার ওপর প্রেস করে মার্ক করতে হবে। এর পর ওপরের তিন ডটে ক্লিক করে লক চ্যাট সিলেক্ট করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

১০

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

১১

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

১২

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

১৪

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

১৫

সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী

১৬

আজ বিশ্ব চিঠি লেখা দিবস প্রিয়জনকে জানান মনের কথা

১৭

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

১৮

আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে ৬ জন, এগিয়ে আছেন কে?

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

২০