RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
২২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

টিকটকে আসছে সরাসরি টাকা পাঠানোর সুবিধা

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য নতুন একটি অর্থ লেনদেন সুবিধা চালুর পরিকল্পনা করছে। নতুন এই ফিচার চালু হলে সরাসরি বার্তা (ডাইরেক্ট মেসেজ) পাঠানোর সময় ব্যবহারকারীরা একে অপরকে টাকা পাঠাতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ, ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, টিকটকের নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এই অর্থ আদান-প্রদানের সুযোগ দেওয়া হবে। আইফোনের জন্য টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে এমন একটি ফিচারের অস্তিত্বের তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কেউ টাকা পাঠালে প্রাপক একটি নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে তা গ্রহণ করতে পারবেন। অর্থ পাঠানোর সঙ্গে ছোট বার্তাও যুক্ত করার সুযোগ থাকবে।

তবে টিকটক জানিয়েছে, সুবিধাটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। ফলে এটি কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

বর্তমানে টিকটকের পেমেন্ট ব্যবস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। নতুন ফিচার চালু হলে একই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যেও অর্থ লেনদেন করতে পারবেন।

আর্থিক খাতে টিকটকের আগ্রহ অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনসংক্রান্ত সেবা চালুর লক্ষ্যে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে কোম্পানিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে টিকটক ধীরে ধীরে নিজেদের সেবার পরিধি বাড়াচ্ছে। উন্নত সার্চ সুবিধা, অনলাইন কেনাকাটা, স্থানীয় স্থান খোঁজার ম্যাপ, গেমিং এবং হোটেল বুকিংয়ের মতো সেবার পর এবার অর্থ লেনদেন খাতেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, এই সুবিধা চালু হলে ভেনমো ও জেলের মতো ডিজিটাল পেমেন্ট সেবাগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে টিকটক। একই পথে এগোচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও, যারা সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘এক্স মানি’ সেবা চালু করেছে।

তবে টিকটকের নতুন অর্থ লেনদেন ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে শেষ পর্যন্ত এটি বিশ্বব্যাপী চালু হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১০

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১১

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১২

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৩

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার 

১৫

টানা ৩ দফা বাড়ল স্বর্ণের দাম ভরি এখন ২,৪৬,১১০ টাকা

১৬

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৭

সালমান খানের জিমে আগুন

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

১৯

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

২০