RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে পৃথিবীর যেসব শহর

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ মিসরের ঐতিহাসিক শহর লুক্সরকে বলা হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ‘ওপেন-এয়ার মিউজিয়াম’। হাজার বছরের প্রাচীন সমাধি, মন্দির ও স্থাপনার জন্য বিখ্যাত এই শহর আগামী বছর এমন এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে, যার জন্য ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকদের আগ্রহ তুঙ্গে।

২ আগস্ট ২০২৭ লুক্সরসহ উত্তর আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। এই গ্রহণের সর্বোচ্চ পূর্ণতার সময় হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড। নাসার তথ্য অনুযায়ী, ২১১৪ সাল পর্যন্ত পৃথিবীর কোথাও এর চেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।

কোথায় দেখা যাবে গ্রহণ?

আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে সূর্যগ্রহণের পূর্ণতার পথ স্পেনের দক্ষিণাঞ্চল, জিব্রাল্টার ও মরক্কোর উত্তরাংশ পেরিয়ে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে ভারত মহাসাগরে গিয়ে শেষ হবে।

প্রায় ২৫৯ কিলোমিটার বা ১৬১ মাইল পর্যন্ত প্রশস্ত হতে পারে পূর্ণগ্রহণের এই পথ। ফলে কাডিজ, ট্যাঙ্গিয়ার, ওরান, বেনগাজি ও জেদ্দার মতো বড় শহরও এই মহাজাগতিক দৃশ্যের আওতায় থাকবে।

তবে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি নিঃসন্দেহে লুক্সর। নীল নদের দুই তীরে গড়ে ওঠা এই শহরের এক পাশে কিংস ভ্যালি, অন্য পাশে কুইন্স ভ্যালি।

আর তার ওপরে দুপুরের আকাশে সূর্য ঢেকে যাবে চাঁদের ছায়ায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক রজার ডেভিস মনে করছেন, এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রহণ পর্যবেক্ষণের অভিজ্ঞতা হবে অসাধারণ।

তার ভাষায়, ছয় মিনিট ২৩ সেকেন্ড যথেষ্ট দীর্ঘ সময়। এ সময় চোখ অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। সাধারণত পূর্ণ সূর্যগ্রহণের সময় উজ্জ্বল কয়েকটি তারা ও গ্রহ দেখা যায়।

কিন্তু এবারের দীর্ঘস্থায়ী অন্ধকারে আরো অনেক নক্ষত্র দেখা যেতে পারে বলে তিনি আশা করছেন।

লুক্সরে আবহাওয়াও অনুকূলে

গ্রহণ দেখার জন্য লুক্সরের আরেকটি বড় সুবিধা হলো আগস্টের আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। তবে সাহারা ও আরব মরুভূমি থেকে উড়ে আসা ধুলা কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে তাপমাত্রা। আগস্টে লুক্সরের দিনের তাপমাত্রা প্রায়ই ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গ্রহণের সময় তাপমাত্রা কিছুটা কমলেও ক্যামেরা ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতির ওপর অতিরিক্ত তাপের প্রভাব পড়তে পারে।

লুক্সরে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের কিছু পর আংশিক গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রহণের সর্বোচ্চ পর্যায় পৌঁছাবে আনুমানিক দুপুর ১টা ৫ মিনিটে।

গ্রহণ দেখতে আগ্রহী মানুষের বিপুল সমাগমই শেষ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পূর্ণগ্রহণের পথ তুলনামূলক সরু হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো, এমনকি আরো বেশি পর্যটক একই অঞ্চলে জড়ো হতে পারেন। ফলে হোটেল, সড়ক ও পরিবহনব্যবস্থার ওপর তৈরি হতে পারে ব্যাপক চাপ।

ইতিমধ্যে লুক্সরের বহু হোটেলের কক্ষ বুক হয়ে গেছে। বিভিন্ন ভ্রমণ প্যাকেজও দ্রুত পূর্ণ হচ্ছে। কিছু বিলাসবহুল প্যাকেজের খরচ জনপ্রতি কয়েক হাজার ডলার ছাড়িয়ে গেছে।

মিসরের রাজধানী কায়রো পূর্ণগ্রহণের মূল পথের বাইরে থাকলেও সেখানে সূর্যের প্রায় ৯৪ শতাংশ ঢেকে যাবে। কায়রোভিত্তিক ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকস এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির কোটামিয়া অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে থাকা ৫০ টন ওজনের বিশাল টেলিস্কোপও আকাশের দিকে তাক করা হবে।

খবর :কালের কন্ঠ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১০

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১১

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১২

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৩

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৪

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৫

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৬

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

১৭

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

১৮

আজ ১৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৯ আগস্ট ২০২৬

২০