RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

প্রায় ২৮০ দিন পর প্রথমবারের মতো কোনো বন্দরে থামতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। জাহাজটির প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু সদস্য গত বছরের নভেম্বরের পর প্রথম কোনো বন্দরে যাত্রাবিরতি নিতে যাচ্ছে।

থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রণতরীটি পৌঁছানোর কথা রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় থেকেই পাতায়া মার্কিন সেনাদের বিশ্রাম ও বিনোদনের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত। এবার প্রায় ৫ হাজার নাবিককে স্বাগত জানাতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পারমাণবিক শক্তিচালিত এই রণতরীটি ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরের দায়িত্বে যাত্রা শুরু করে। পরে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। প্রায় ছয় মাস আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের  হামলা শুরুর আগে জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়েছিল।

তবে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজটির ভেতরের জীবনযাত্রার অবনতি এবং ক্রুদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। এমনকি আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনায় ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনা আরও জোরালো হয়েছে।

পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস জানিয়েছেন, বিশাল এই রণতরীটি স্থানীয় সময় মধ্যরাতের পর লায়েম চাবাং বন্দরে ভিড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রায় ২৮০ দিন পর নাবিকেরা প্রথমবারের মতো জাহাজ থেকে তীরে নামার সুযোগ পাচ্ছেন। তাদের বিশ্রাম ও বিনোদনের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ীরা যেন অতিরিক্ত দাম না নেন, সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১০

গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

১১

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

১২

সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী

১৩

আজ বিশ্ব চিঠি লেখা দিবস প্রিয়জনকে জানান মনের কথা

১৪

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

১৫

আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে ৬ জন, এগিয়ে আছেন কে?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৭

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

১৮

বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-রিখির

১৯

জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

২০