RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মির্জা আব্বাসকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস বলেন, দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় উনাকে নিয়েঢাকায় পৌঁছাব। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি দিতে হবে; তার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, উনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। কয়েক সপ্তাহ ধরে দেশে যাবেন বলে তাগাদা দিচ্ছেন। চিকিৎসকরা তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

এরপর থেকে মালয়েশিয়াতেই চিকিৎসা নিচ্ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দীর্ঘ চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পর আজ দেশে ফিরছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১০

গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

১১

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

১২

সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী

১৩

আজ বিশ্ব চিঠি লেখা দিবস প্রিয়জনকে জানান মনের কথা

১৪

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

১৫

আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে ৬ জন, এগিয়ে আছেন কে?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৭

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

১৮

বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-রিখির

১৯

জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

২০