লালমনিরহাট প্রতিনিধি 

“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো”—এই স্লোগানকে সামনে রেখে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কিশামত ঢঢ গাছ দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মো. শফিকুল ইসলাম, ৪ নম্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল ইসলাম, লালমনিরহাট দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক লায়ন বসুনিয়া, মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান মাস্টার, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম এবং সংগঠনের সদস্য ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলাম, রমজান আলী, আতিকসহ অন্যরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন