RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

ঘোড়াঘাটে ৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৯ বছরের শিশু মসফিয়া আক্তার তাসফিয়ার মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধারের ঘটনায় তার সৎ বাবা সাফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, মাদ্রাসায় ভর্তি করানোর কথা বলে তাসফিয়াকে নিয়ে বের হন সাফিউল। পরে রাতে নৌকায় করে করতোয়া নদীর মাঝখানে নিয়ে শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিছুক্ষণ পর তাকে তুলে নিলেও স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার একপর্যায়ে আবার নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের দাবি।
‎পরে নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের খবরে পুলিশ তা উদ্ধার করে। ঘটনার পর আত্মগোপনে থাকা সাফিউল ইসলামকে বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

‎ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফিউল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির আপন বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার সাফিউলকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

ঘোড়াঘাটে ৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত 

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন, ১০ জন বেকসুর খালাস

ললালমনিরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

১০

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

১১

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

১২

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

১৩

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

১৪

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১৫

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১৬

বিশ্ব মশা দিবস আজ

১৭

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

১৮

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

১৯

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

২০