RCTV Logo বিনোদন ডেস্ক
২০ অগাস্ট ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

ব্যাচেলর’ ফ্ল্যাটে রাফসানের সঙ্গে সুনেহরা

ছবিঃ সংগৃহীত

তরুণ দর্শকের বেশ পছন্দের ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের পঞ্চম সিজন চলছে। এই সিজনে ইতোপূর্বে বেশ কয়েকটি চমক দিয়েছেন নির্মাতা। এবার ১৪তম চ্যাপ্টারে থাকছে আরেকটি চমক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গতে মুক্তি পাবে এই চ্যাপ্টার। আর এখানে নয়া টুইস্ট হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) ও সুনেহরা তাসনিম।

গল্পের ঘটনাচক্রে ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন তারা। তাদের দেখা যাবে অতিথি চরিত্রে। তবে কেমন ভূমিকায় তারা উপস্থিত হবেন, সেটা আপাতত গোপন রেখেছেন নির্মাতারা।

মাঝে বেশ কিছুদিন অসুস্থ থাকায় কাজ করতে পারেননি নির্মাতা অমি। সুস্থ হয়ে ফেরার পর চ্যাপ্টার ১৩ দিয়ে ফেরেন তিনি। এবারের চ্যাপ্টারে আরো বেশি বিনোদনের রসদ হাজির করছেন বলে জানান এ নির্মাতা।

উল্লেখ্য, বঙ্গ ছাড়াও ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো দেখা যায় চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। এ ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে সবুজ সেবার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ব্যাচেলর’ ফ্ল্যাটে রাফসানের সঙ্গে সুনেহরা

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

ঘোড়াঘাটে ৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত 

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন, ১০ জন বেকসুর খালাস

ললালমনিরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

১০

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

১১

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

১৩

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

১৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

১৬

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

১৭

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১৮

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১৯

বিশ্ব মশা দিবস আজ

২০