RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

ললালমনিরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত এবং ‘এডুকেশন এভোভ অল’ (Education Above All)-এর অর্থায়নে পরিচালিত “আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সমাপনী সভার আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মনোনীতা দাস।

‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ লায়লা আক্তার উপজেলা সমাজসেবা অফিসার,এ এস এম আনিসুর রহমান উপজেলা যুব উন্নয়ন অফিসার, ​মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার।

‎​অনুষ্ঠানে ব্র্যাক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:

‎​মোঃ আশরাফুল আলম, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর,​নিতিশ কুমার বাওয়ালী, ডেপুটি ম্যানেজার (দক্ষতা উন্নয়ন কর্মসূচি),ফারজানা নাজ, রিজিওনাল মানেজার,জিজেডি,
‎​মোঃ মমিনুল ইসলাম ও শিশির রঞ্জন রায়, জেলা ব্যবস্থাপক (দক্ষতা উন্নয়ন কর্মসূচি), ​রোমী দাস ​ও মোঃ সাঈদ আফরোজ নিবিড়(প্রোগ্রাম অর্গানাইজার), মোঃ তারিকুল ইসলাম ও মিঠুন কুমার(অ্যাসোসিয়েট অফিসার),

‎​এছাড়াও সভায় স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎​সভায় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আয়োজিত এই প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম যুবদের স্বাবলম্বী করতে কার্যকর ভূমিকা রেখেছে। আজকের এই সমাপনী দিনটি কেবল প্রকল্পের শেষ নয়, বরং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সফল জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। অর্জিত জ্ঞান, কৌশল এবং বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব।”

‎​বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “তরুণ উদ্যোক্তারা কেবল নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন না, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রাখছেন। এই তরুণদের মধ্য থেকেই আগামী দিনে সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের আবির্ভাব ঘটবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

ঘোড়াঘাটে ৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত 

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন, ১০ জন বেকসুর খালাস

ললালমনিরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

১১

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

১২

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

১৩

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

১৪

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

১৫

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১৬

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১৭

বিশ্ব মশা দিবস আজ

১৮

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

১৯

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

২০