RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

গাইবান্ধায় পল্লীবিদ্যুৎ কর্মচারী-এলাকাবাসীর সংঘর্ষ

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পল্লীবিদ্যুতের এজিএম তুহিন ও লাইনম্যান রবিউল আহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আটকরা হলেন—বাড়াইপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে বোরহান (২৮) ও হামিদের ছেলে আপেল (২২)।

পল্লীবিদ্যুতের এজিএম তুহিন বলেন, লাইন মেরামতের কাজ চলাকালে স্থানীয়দের সঙ্গে কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় তিনি ও লাইনম্যান রবিউল আহত হন।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর পল্লীবিদ্যুৎ কর্মচারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করে উল্টো দুই এলাকাবাসীকে আটক করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটকের বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত মেয়র আল ইয়াসার রহমান তাপাদার জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

গাইবান্ধায় পল্লীবিদ্যুৎ কর্মচারী-এলাকাবাসীর সংঘর্ষ

৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

সাদুল্লাপুরে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ১৮

কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

১০

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

১১

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

১২

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

১৩

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১৪

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

১৫

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

১৬

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

১৭

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

১৮

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১৯

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

২০