RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ১:৪২ অপরাহ্ন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

ছবিঃ সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন— এমন দাবি করেছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম। তবে এখনো বিষয়টি গুঞ্জন বা দাবি হিসেবেই আছে। ব্যাপক গুঞ্জন ছড়ালেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ৫৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

পেশাদার ক্যারিয়ারে কার্লোস অবশ্য তুরস্কের ক্লাব ফেনারবাহচের হয়েও খেলেছেন। হাবেরলার সহ একাধিক তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস।

প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন রবার্তো কার্লোস।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ জিহাদ হামাদার বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তাঁর সঙ্গে দেখা করতে যান রেয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার। সেই সাক্ষাতের সময়ই কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হচ্ছে প্রতিবেদনে। তবে এ বিষয়ে নিজে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার।

কার্লোসকে নিয়ে এই খবর ছড়িয়ে পড়ার পেছনে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের অবদান কম নয়। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন শাহিন। সেই পোস্টে তুরস্কের এমপি জানান, ব্রাজিলের সাও পাওলো শহরে থাকা শেখ জিহাদ হামাদার সঙ্গে তাঁর দেখা হয়েছে। হামাদা মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ ব্যক্তির একজন বলেও উল্লেখ করেন তিনি।

শাহিনের দাবি, শেখ হামাদা তাঁকে জানিয়েছেন, ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রবের্তো কার্লোস অনেকদিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। চারসপ্তাহ আগে হামাদার সঙ্গে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন কার্লোস, হামাদা এমনটাই জানিয়েছেন বলে দাবি করেন তুরস্কের এমপি।

এদিকে কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায়, মরক্কোর নাগরিক সোহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন কার্লোস। অবশ্য স্প্যানিশ-মরোক্কান বংশোদ্ভূত এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের খবর প্রকাশিত হয়েছিল আগেই।

এল তাহিরি ফিফার অনুমোদিত ফুটবল এজেন্ট এবং খেলোয়াড়দের ক্যারিয়ার ও পেশাগত বিষয়গুলো পরিচালনার সঙ্গে যুক্ত। চলতি বছরের জানুয়ারিতেই কার্লোসের সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে আসে। গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুদিন আগে সেই বিয়ের ছবি আবারও ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করছেন, কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের পেছনে ভূমিকা রেখেছেন নতুন স্ত্রী সোহাইলা।

তবে তুরস্কের সংবাদমাধ্যম কিংবা দেশটির এমপি দাবি করলেও, কার্লোস আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না, সে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১০

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১১

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১২

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৩

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৪

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৬

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৭

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৮

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

১৯

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

২০