RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৪ এশিয়ান গেমসকে সামনে রেখে তরুণ ও অপেক্ষাকৃত অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে জায়গা পেয়েছেন ছয়জন নতুন মুখ। তাদের মধ্যে অন্যতম আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

দলের অধিনায়কত্ব করবেন দারউইশ রাসুলি। অভিজ্ঞতার ঘাটতি পূরণে স্কোয়াডে থাকছেন করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান।

আফগানিস্তানের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি। তার সঙ্গে রয়েছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

ঘরোয়া টি-টোয়েন্টি আসর স্পাগিজা ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল ও টুর্নামেন্টের সেরা পেস অলরাউন্ডার ইসমত আলম।

এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সল শিনোজাদাও দলে জায়গা পেয়েছেন। সব মিলিয়ে তরুণ প্রতিভাদের ওপর আস্থা রেখে এশিয়ান গেমসের জন্য দল সাজিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তান এশিয়ান গেমস স্কোয়াড:

দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশিক্ষণ শেষে ১৫ যুবকের হাতে সনদ ও ইলেকট্রিক টুলস তুলে দিল বিজিবি

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১০

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১২

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১৩

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

১৪

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

১৫

প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

১৬

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

১৭

আজ ১৮ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১৮ আগস্ট ২০২৬

১৯

অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) 

২০