RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

ছবিঃ সংগৃহীত

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ২-০ তে জয়ের পর অক্টোবরে জাতীয় দলের প্রধান কোচ হন ফিল সিমন্স। তার অধীনে দেশের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে এলো ঐতিহাসিক সাফল্য।

টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় হিসেবে একে দেখছেন ক্যারিবিয়ান কোচ। ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ-কে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা অবশ্যই সবচেয়ে বড় মুহূর্ত হবে, অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারানো। যে কোনো দলের জন্য সেখানে গিয়ে এই সাফল্য পাওয়া সবসময় বড় ব্যাপার। কারণ অস্ট্রেলিয়ায় তাদের হারানো কঠিন। কিন্তু আমি মনে করি গত এক-দুই বছর ধরে আমাদের টেস্ট ক্রিকেট দল ক্রমেই এগিয়ে যাাচ্ছে। জিম্বাবুয়েতে একটু হোঁচট খেয়েছিলাম, ওখানে আমরা টেস্ট ম্যাচ হেরেছিলাম। কিন্তু তার আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলছিলাম। সুতরাং আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল। এমনকি তিন দিনের ম্যাচও আমাদের চাওয়ামতো না হলেও এই ম্যাচের জন্য আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম।’

দেশের বাইরে যে কোনো কন্ডিশনে বাংলাদেশ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারে বলে মনে করেন সিমন্স, ‘আমরা এই বিষয়টার ওপরই জোর দিয়ে আসছি। আমরা গতির দিক থেকে রানাকে (নাহিদ) মিস করেছিলাম। কিন্তু তিন পেসার তাদের শৃঙ্খলা ও নিখুঁত বোলিংয়ে তার অভাব পূরণ করেছে।’

ব্যক্তিগতভাবে এই জয় তার কাছে কেমন, সেটা নিয়ে সিমন্স বললেন, ‘গতকাল ড্রেসিংরুমে আমি ছেলেদের বলছিলাম, এটা আমার টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এসেছিলাম আমি, আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারিনি। তাই এটা আমার কাছে অনেক কিছু কারণ আমরা যেভাবে একটি দল হিসেবে কাজ করেছি, বিশেষ করে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানের পর যে কঠোর পরিশ্রম করেছে।’

বাংলাদেশের ভক্তদের জন্য বাংলা শব্দ শিখেছেন কি না প্রশ্নে তিনি বলেন, ‘(হাসি) এখনও ভালোভাবে শিখতে পারিনি। তাই আমি এখন প্রকাশ করছি না। তবে আমরা সিরিজ জিতলে আমি এটা প্রকাশ করব।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১০

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১১

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১২

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৩

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৪

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৬

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৭

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৮

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

১৯

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

২০