RCTV Logo বিনোদন ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

ছবিঃ সংগৃহীত

বলিউডে ফিরছে ইমরান হাশমির অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজি। নির্মাতারা এবার পরিকল্পনা করছেন তৃতীয় কিস্তি ‘জান্নাত ৩’ নিয়ে।

প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে এগোতে চাইছেন নির্মাতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিশেষ ভাট।

‘জান্নাত ৩’-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিশেষ ভাট জানান, এ নিয়েই বর্তমানে কাজ চলছে।

অর্থাৎ গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো চলমান।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত রোমান্টিক ক্রাইম ড্রামাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি।

বিশেষ করে এর গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

‘জান্নাত’-এ ইমরান হাশমি অভিনয় করেছিলেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অর্জুন প্রথমে ছোটখাটো জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও ধীরে ধীরে ক্রিকেট বুকিংয়ের বড় চক্রে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তার যোগাযোগ তৈরি হয় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। অন্যদিকে সোনাল চৌহান অভিনয় করেন জোয়া চরিত্রে।

অর্জুন-জোয়ার প্রেম এবং অপরাধজগতের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।

প্রথম কিস্তির সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত সিনেমাটিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেছেন বিশেষ ভাট। তার দাবি, সিনেমাটি দ্রুত ব্যবসা করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি। বরং নিজেদের অর্থ বিনিয়োগ করেই ছবিটি তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক সিনেমাটি কিনতে আগ্রহ দেখাননি বলেও জানান তিনি। তবে সিনেমাটি নির্মাণের পর বাজারে আগ্রহ তৈরি হয়।

এদিকে ‘জান্নাত ৩’-এর খবর সামনে আসতেই ইমরান হাশমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে তৃতীয় কিস্তিতে ইমরান থাকছেন কি না, থাকলে তার চরিত্র কী হবে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে প্রযোজকের বক্তব্যে স্পষ্ট, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। এখন অপেক্ষা, দীর্ঘ বিরতির পর সেই পরিচিত জগতে দর্শককে নতুন গল্প নিয়ে ফিরিয়ে আনতে নির্মাতারা কী চমক হাজির করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

কাল পরীক্ষা,আজ স্কুল বন্ধ ক্ষোভে প্রাথমিক শিক্ষার্থীরা ভাঙতে গেল স্কুলের তালা

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

২ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

মাদক ও স্মার্টফোন আসক্তিসহ সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন পঞ্চগড়ের কয়েক শতাধিক শিক্ষার্থী

১০

১০০০ শয্যায় উন্নীত হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

১১

নাটোরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে

১৩

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১৪

‘ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ আর নেই

১৫

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

১৬

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— ‘এটাই হয়তো শেষ বছর’

১৭

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাতেই নাম লেখাচ্ছেন রদ্রি

১৮

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৯

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬

২০