RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের সহায়তায় বয়স্ক ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপকারভোগীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মেনাজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন,এসব হুইলচেয়ার চলাচলের জন্য অক্ষম ও অসহায় মানুষজন পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা সহজ হবে। তারা আরো বলেন,সমাজের অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান। তারা জানান,  দীর্ঘদিন ধরে জীবন চলার পথে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। হুইলচেয়ার পাওয়ায় এখন দৈনন্দিন কাজকর্ম ও প্রয়োজনীয় চলাফেরা অনেকটাই সহজ হবে।

উপকারভোগীরা এ ধরনের মানবিক সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল কার্যালয় ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, সরকারি এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও বেশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণেরও দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল পরীক্ষা,আজ স্কুল বন্ধ ক্ষোভে প্রাথমিক শিক্ষার্থীরা ভাঙতে গেল স্কুলের তালা

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সাদুল্লাপুরে বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

২ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

মাদক ও স্মার্টফোন আসক্তিসহ সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন পঞ্চগড়ের কয়েক শতাধিক শিক্ষার্থী

১০০০ শয্যায় উন্নীত হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

১০

নাটোরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১১

সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে

১২

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১৩

‘ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ আর নেই

১৪

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

১৫

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— ‘এটাই হয়তো শেষ বছর’

১৬

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাতেই নাম লেখাচ্ছেন রদ্রি

১৭

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৮

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬

১৯

রাজধানীতে আসছে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

২০