গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল চালিয়ে নিজের ব্লগে দেয়ার জন্য ভিডিও করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন(৩০)নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও মোটরসাইকেল টি দুমড়েমুচড়ে গেছে।
১৭ আগষ্ট সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দু’ঘটনা ঘটে।নি’হত মোটরসাইকেল আরোহী শাওন মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি গেল কয়েক মাসপূর্বে প্রবাস থেকে এসে বিবাহ করেন বলে জানা গেছে।
তার এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না পরিবার, চলছে শোকের মাতম।
স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হত। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি পাঁচ মাস আগে বিয়ে করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন