RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬

ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের সামনে ‘বিদেশীনি’ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ছ’জন পুণ্যার্থীর।

সনতান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান তারাপীঠ মন্দিরের অবস্থান তারাপীঠ শহরে। শ্রাবণ মাসের বিশেষ পূজা উপলক্ষে তারাপীঠে গিয়েছিলেন নিহত এই পূণ্যার্থীরা। সোমবার সকালে হোটেলের এক তলায় হঠাৎ আগুন লেগে যায়। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থান হোটেল বিদেশিনীর। পাঁচতলা ওই হোটেল ভবনের নীচে সোমবার ভোরের দিকে আগুন লাগে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার পর দ্রুত তা হোটেলের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। অতিথিদের অধিকাংশই সেই সময় ঘুমোচ্ছিলেন এবং তাদের মধ্যে শিশুরাও ছিল।

আগুনের ধোঁয়ায় চারদিক ছেয়ে গিয়েছিল। অতিথি এবং হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, ভাল করে কিছু বুঝে ওঠার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। ফলে ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে। এতে হুড়োহুড়ি পড়ে যায়।

হোটেলটি থানার সামনে হওয়ায় পুলিশ পৌঁছোতে খুব বেশি সময় লাগেনি। তারাপীঠ থানার পাশাপাশি রামপুরহাট থানার পুলিশও সেখানে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলও। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কিন্তু হোটেলের নীচতলার বিস্তীর্ণ অংশই পুড়ে গিয়েছিল। আবাসিকদের কেউ কেউ আগুনে দগ্ধ হয়েছেন, কেউ অসুস্থ হয়ে পড়েন ধোঁয়ায়। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুণ্যার্থীদের আতঙ্ক কাটছে না।

কিন্তু ঠিক কী ঘটেছিল? হোটেল সূত্রে জানা গেছে , ভোর সাড়ে ৪টে নাগাদ বিদ্যুৎ সরবরাহের এনসিবি (মিনিয়েচার সার্কিট ব্রেকার) হঠাৎ ফেটে গিয়ে সেখানে আগুন ধরে যায়। ওই হোটেলের মালিক কল্যাণ পাল বলেন, “আমাদের এখানে রাতপাহারার দায়িত্বে যারা ছিলেন, তারা অল্প সময়ের মধ্যে অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেন, বিদ্যুৎ সরবরাহের তার খুলে দেন; কিন্তু তত ক্ষণে হোটেলসজ্জার সঙ্গে ফাইবারের যেসব জিনিসপত্র ছিল, তাতে আগুন ধরে যায় এবং বাড়তে থাকে। দমকলকর্মীরা এসে আগুন নিবিয়ে দিয়েছিলেন। কিন্তু ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে গিয়েছিল। আতঙ্কে ঘর থেকে অতিথিরা বেরিয়ে আসতে শুরু করেছিলেন। বাইরে বের হয়ে তাদের অনেকেই আগুনের মধ্যে পড়ে যান। অন্ধকার হয়ে গিয়েছিল। পিছন দিক দিয়ে বেরোনোর দরজা রয়েছে। কিন্তু সেটা অনেকে খুঁজে পাচ্ছিলেন না। তারা রিসেপশন দিয়ে বেরোতে শুরু করেন। সে সময়ে অনেকে দগ্ধ হন।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

‘ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ আর নেই

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— ‘এটাই হয়তো শেষ বছর’

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাতেই নাম লেখাচ্ছেন রদ্রি

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬

রাজধানীতে আসছে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

১৩ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১০

সরকারের ছয় মাস পূর্ণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

১১

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী

১২

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৩

আজ ১৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৭ আগস্ট ২০২৬

১৫

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ : চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

১৭

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচারাভিযান

১৮

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

১৯

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

২০