RCTV Logo নাটোর প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ছবিঃ আরসিটিভি

নাটোরের লালপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মোহরকয়া (কয়লার ডহর) এলাকায় পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—পাবনার ঈশ্বরদী পৌরসভার শেরশাহ রোড এলাকার মো. রবিন (২৩), ফতে মোহাম্মদপুর কলেজ রোড এলাকার মো. আকরামুজ্জামান ওরফে মামুন (৩৪) এবং লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার মো. মেহেদী হাসান ওরফে রনি (৩০)।

পুলিশ জানায়, পাবনার ঈশ্বরদী এলাকা থেকে লালপুরে ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে আসার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ১০ হাজার ৭৫৭ টাকা এবং মাদক বিক্রয়ের যোগাযোগে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রেলকর্মীদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ছেলে ডাক্তার, ৫৪ বছর বয়সে বাবার এসএসসি পাস

কুড়িগ্রামে বর্ষাতেও পানির হাহাকার, দূর-দূরান্তে ছুটছেন পাটচাষীরা

কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা

কুড়িগ্রামের চার বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সবাই ফেল করেছে

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজন, পরীমনির আবেগঘন বার্তা

অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

লালমনিরহাটে ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

১১

নলডাঙ্গায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষক, সবুজে ভরে উঠছে মাঠ

১২

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

১৩

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

১৫

এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

১৬

অলসদের দিন আজ

১৭

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

১৮

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

১৯

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

২০