RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

রেলকর্মীদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট সোমবার রেলওয়ে স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সারাদেশে একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরেও এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত মানুষের সেবা দিয়ে থাকেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হামলা, হেনস্তা ও হয়রানির শিকার হতে হচ্ছে। এতে কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা সরকারি দায়িত্ব পালনের সময় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রেলকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

স্টেশন সুপারিনটেনডেন্ট এ.বি.এম জিয়াউর রহমান বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেবার মান ও শৃঙ্খলা আরও উন্নত হবে। দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে হামলা বা হেনস্তার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং রেলকর্মীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রেলকর্মীদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ছেলে ডাক্তার, ৫৪ বছর বয়সে বাবার এসএসসি পাস

কুড়িগ্রামে বর্ষাতেও পানির হাহাকার, দূর-দূরান্তে ছুটছেন পাটচাষীরা

কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা

কুড়িগ্রামের চার বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সবাই ফেল করেছে

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজন, পরীমনির আবেগঘন বার্তা

অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

লালমনিরহাটে ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

১১

নলডাঙ্গায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষক, সবুজে ভরে উঠছে মাঠ

১২

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

১৩

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

১৫

এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

১৬

অলসদের দিন আজ

১৭

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

১৮

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

১৯

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

২০