RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৩:১১ অপরাহ্ন

লালমনিরহাটে ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ছবিঃ আরসিটিভি

‎সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা। সোমবার (১০ আগস্ট) সকালে কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

‎কৃষকদের অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

‎খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

‎আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, আমন চাষের জন্য প্রয়োজনীয় সার সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। ফলে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা।

‎কৃষকেরা জানান, সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে তা ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও তা ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি  হচ্ছে, ইউরিয়া সারের প্রতি বস্তা ১৩৫০ টাকা দর থাকলেও তা ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে  কৃষকেরা অভিযোগ করলেন।

‎কৃষকেরা বলেন, আমন মৌসুমে সারের বাড়তি দামের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত না হলে কৃষকেরা আরও সংকটে পড়বেন।

‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে কৃষকদের চাহিদা অনুযায়ী আগামী দুই দিনের মধ্যে সার বিতরণের আশ্বাস দেন। তাঁর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎তবে কৃষকদের অভিযোগ, নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত না হলে তারা আবারও আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজন, পরীমনির আবেগঘন বার্তা

অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নলডাঙ্গায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষক, সবুজে ভরে উঠছে মাঠ

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

১০

অলসদের দিন আজ

১১

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

১২

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

১৩

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

১৫

পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

১৬

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

১৭

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৮

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০