RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের কাহারোলে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সাতজনকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১০ আগস্ট সোমবার কাহারোল উপজেলায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে এনামুল হক (৬৫)কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা লঙ্ঘনের দায়ে কার্তিক রায় (৪১), জিল্লুর রহমান (৪৯), মোহন দাস (৩২), সুনিরাম টুডু (২৭) ও আ. মালেক (৩২)কে ২০০ টাকা করে এবং মো. মুকুল ইসলাম (৩২)কে ৩০০ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানায়, জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রেলকর্মীদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ছেলে ডাক্তার, ৫৪ বছর বয়সে বাবার এসএসসি পাস

কুড়িগ্রামে বর্ষাতেও পানির হাহাকার, দূর-দূরান্তে ছুটছেন পাটচাষীরা

কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা

কুড়িগ্রামের চার বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সবাই ফেল করেছে

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

ছেলের জন্মদিনে ঘরোয়া আয়োজন, পরীমনির আবেগঘন বার্তা

অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

লালমনিরহাটে ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

১১

নলডাঙ্গায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষক, সবুজে ভরে উঠছে মাঠ

১২

ছেলের পর মারা গেলেন মা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

১৩

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

১৫

এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

১৬

অলসদের দিন আজ

১৭

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

১৮

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

১৯

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

২০