নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুরে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে পরীক্ষা কেন্দ্রে এসে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন উম্মি নামে এক পরীক্ষার্থী ৷
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসে পরিক্ষায় অংশগ্রহণ করে সে ।
উম্মি শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে ও গয়া গোলাহাট কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন।
জানা যায়, আজকে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে উম্মির প্রসব ব্যথা শুরু হয়। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে সন্তান প্রসব করে। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিবকে বিষয়টি জানিয়ে শারীরিক অসুস্থতা নিয়েই এসে পরিক্ষায় অংশগ্রহণ করেন। পরে পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সচিব সেই পরীক্ষার্থীর নবজাতক সন্তানকে উপহার সামগ্রী দেন।
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. শাহীদ শাহাব বলেন, আজকে একজন পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান প্রসব করেন। পরে দুপুরে তিনি পরিক্ষায় অংশগ্রহণ করবেন সেটি আমাদের জানালে আমরা তার পরীক্ষা নিয়েছি । সেইসঙ্গে পরীক্ষা শেষে তার নবজাতক সন্তানকে আমাদের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
মন্তব্য করুন