RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীতে আয়োজিত এক সমাবেশে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়েই সেগুলো হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই—এমন ১০০টি পরিবারকে বাছাই করা হয়েছে। প্রতিটি ঘর ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের, যেখানে দুটি কক্ষ এবং একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে দুর্যোগ-সহনীয় নকশায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।

 

সরকারি উদ্যোগে নতুন ঘর পাওয়ার খবরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। প্রধানমন্ত্রী নিজ হাতে ঘরের চাবি তুলে দেবেন—এমন প্রত্যাশায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে ব্যাপক প্রস্তুতি চলছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থল, মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। একই সঙ্গে নির্মাণাধীন ঘরগুলোর মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করা যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি জামালের

পরিবর্তন হয়ে নতুন নামে আসছে র‌্যাব

সকালে হাসপাতালে সন্তান প্রসব, দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন উম্মি

বগুড়ায় সাতসকালে বাসচাপায় ৬ দিনমজুর নিহত

আজ ০৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ আগস্ট ২০২৬

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

১০

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

১১

ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

১২

বাড়ির পাশের পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

১৩

গাইবান্ধায় গাঁজাসহ তিনজন আটক

১৪

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

১৫

রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

১৭

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৮

গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

২০