RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

‎যুবকরাই রক্ত দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনে: ত্রাণমন্ত্রী দুলু

ছবিঃ আরসিটিভি

বাংলাদেশ মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, আর তখন যুবকরাই রক্ত দিয়ে দেশকে আবার সঠিক পথে নিয়ে আসে। যুগে যুগে আন্দোলন-সংগ্রামে দেশমাতৃকার মুক্তিতে যুব সমাজই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।”

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

‎শনিবার লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একটি বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যক্তি ও সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে। আজ রোপণ করা একটি চারা ভবিষ্যতে ফলদ বা বনজ বৃক্ষে পরিণত হয়ে আগামী প্রজন্মের উপকারে আসবে।

‎তিনি আরও বলেন, বর্তমান সরকার যুব সমাজকে সঠিক পথে রাখতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে অভিভাবক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য দেন জামাল হোসেন ও আয়সা সিদ্দিকা কথা।

‎অনুষ্ঠান শেষে ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে ১ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

‎যুবকরাই রক্ত দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনে: ত্রাণমন্ত্রী দুলু

পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প, চুরি হয়েছে যন্ত্রাংশ

হামের থাবায় আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

চট্টগ্রামে ২৩ পাচারকারী আটক, জব্দ কার্গো বোট

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আদায়ের পরিকল্পনা নেই হুথির

১০

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১১

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

১৩

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৪

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

১৫

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৬

মিরপুরে মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

১৭

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

১৮

চট্টগ্রামে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

১৯

ভোজিনহার জন্য বদলে গেল লিগের নিয়ম

২০