RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ অগাস্ট ২০২৬, ৪:১০ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ৮১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন ছাড়পত্র পেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির পাশে পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মরদেহ 

গাইবান্ধায় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

গাইবান্ধায় ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা, তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

১০

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

১১

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১২

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৩

বিরলে উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৪

‎লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

১৫

বিরল সীমান্তে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

১৬

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

১৭

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

১৮

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

১৯

ইনস্টাগ্রাম থেকে রিয়ালের সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

২০