RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ অগাস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, রংপুর মহানগর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরীর মডেল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাচারী বাজার মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কর্মসূচির সভাপতি এটিএম আজম খানের নেতৃত্বে ৭-৮ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে চলমান জনভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের আলোচনা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপিতে সারাদেশে গ্যাস সংকট দ্রুত নিরসন, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ, বিদ্যুৎ বিলের অনিয়ম তদন্ত করে ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার এবং মজুতদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদান শেষে কর্মসূচির সভাপতি এটিএম আজম খান সাংবাদিকদের বলেন, বর্তমান গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনস্বার্থে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের আজকের এই দাবিগুলো শুধু আমাদের দাবি নয়, এগুলো সাধারণ মানুষের দাবি। তাই অবিলম্বে সরকারকে এই সমস্যাগুলো নিরসন করতে হবে, অন্যথায় দেশের মানুষ দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, এলডিপি নেতা শামসুদ্দীন রাজাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।###

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ০৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ আগস্ট ২০২৬

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

বাড়ির পাশের পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

গাইবান্ধায় গাঁজাসহ তিনজন আটক

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

১১

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১২

গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

১৪

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

১৫

গাইবান্ধায় ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা, তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

১৭

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৯

বিরলে উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০