RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

আমদানির প্রভাবে হিলিতে কমল কাঁচামরিচের দাম, একদিনেই কেজিতে ৫০ টাকা হ্রাস

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের হিলি বাজারে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার প্রভাবে দেশীয় কাঁচামরিচের দাম একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০ টাকা কমেছে। এতে কয়েক সপ্তাহ ধরে উচ্চমূল্যের চাপে থাকা সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

৪ আগস্ট মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, সোমবার যে দেশীয় কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, মঙ্গলবার তা ১৫০ টাকায় নেমে এসেছে। পাইকারি বাজারেও একই ধরনের মূল্যহ্রাস লক্ষ্য করা গেছে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, বর্তমানে কৃষকদের কাছ থেকে ১৪০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ভারতীয় কাঁচামরিচ বাজারে প্রবেশ করায় দেশীয় মরিচের ওপর চাপ কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

খুচরা বিক্রেতাদের ভাষ্য, আমদানিকৃত মরিচ বাজারে আসার পর থেকেই পাইকারি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে খুচরা পর্যায়েও তুলনামূলক কম দামে কাঁচামরিচ বিক্রি করা সম্ভব হচ্ছে।

ক্রেতারা জানান, কয়েক দিন আগেও অতিরিক্ত দামের কারণে প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ কেনা সম্ভব হচ্ছিল না। তবে দাম কমতে শুরু করায় এখন কিছুটা স্বস্তি মিলেছে। গৃহিণীরাও বলছেন, কাঁচামরিচের উচ্চমূল্যে সংসারের বাজেট চাপে পড়েছিল, দাম কমায় সেই চাপ কিছুটা কমেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। পর্যাপ্ত আমদানি অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা করছেন তারা।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়। এর ধারাবাহিকতায় সোমবার চারটি ট্রাকে মোট ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

সংশ্লিষ্টদের মতে, আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও বৃদ্ধি পাবে এবং কাঁচামরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

রিয়াল ছাড়ছেন ভিনি, লন্ডন থেকে তার এজেন্টের নতুন বার্তা!

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

আমদানির প্রভাবে হিলিতে কমল কাঁচামরিচের দাম, একদিনেই কেজিতে ৫০ টাকা হ্রাস

সাঘাটায় বিকাশ এজেন্টের দোকান চুরি, চোর আটক

গাইবান্ধায় ৭ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাঝ আকাশে বিমানে ভয়াবহ ঝাঁকুনি, ১২ যাত্রী আহত

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ 

সাংবাদিকদের সহযোগিতা না করার অভিযোগ কুড়িগ্রাম ডিসির বিরুদ্ধে

১০

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার

১১

ইনফান্তিনোকে বাঁচাতে ‘সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে’ চেষ্টা করবেন ট্রাম্প

১২

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

১৩

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

১৪

১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে

১৫

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

১৬

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

১৭

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

১৮

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

১৯

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

২০