RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪ আগস্ট সোমবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে ৪২ বিজিবির পরমেশ্বরপুর বিওপির সদস্যরা বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ দুইজনকে আটক করেন।

আটকরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. আবু সায়েম শীপন (২০)। পরে তাদের জব্দকৃত মালামালসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে বিরল উপজেলার ভুড়িরহাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে রামচন্দ্রপুর বিওপির সদস্যরা।

অপরদিকে রাত ১১টায় বিরল উপজেলার পাকুড়া বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দুই লাখ ২০ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানির প্রভাবে হিলিতে কমল কাঁচামরিচের দাম, একদিনেই কেজিতে ৫০ টাকা হ্রাস

সাঘাটায় বিকাশ এজেন্টের দোকান চুরি, চোর আটক

গাইবান্ধায় ৭ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাঝ আকাশে বিমানে ভয়াবহ ঝাঁকুনি, ১২ যাত্রী আহত

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ 

সাংবাদিকদের সহযোগিতা না করার অভিযোগ কুড়িগ্রাম ডিসির বিরুদ্ধে

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার

ইনফান্তিনোকে বাঁচাতে ‘সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে’ চেষ্টা করবেন ট্রাম্প

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

১০

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

১১

১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে

১২

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

১৩

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

১৪

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

১৫

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

১৬

২৬ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

১৭

অভিনেত্রী রিনা রহমান আর নেই

১৮

গাইবান্ধায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

১৯

আজ ০৪ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০