RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

ছবিঃ আরপিএমপি মিডিয়া সেল

রংপুর মহানগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের চার সদস্যসহ বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

সোমবার (৩ আগস্ট) আরপিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মহানগরজুড়ে টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক, প্রতারণা, চুরি, পর্নোগ্রাফি এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার অভিযানে সবচেয়ে বেশি ১৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় জাল প্রবেশপত্র তৈরি, প্রক্সির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ এবং প্রতারণার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া ইয়াবাসহ দুইজন, গাঁজাসহ একজন এবং হেরোইনসহ চারজনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া (৪ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও মহানগর পুলিশ আইন ভঙ্গের অভিযোগে আরও পাঁচজনকে নন-এফআইআর প্রসিকিউশনে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়।
হাজীরহাট থানার অভিযানে ১১ পিস ইয়াবাসহ একজনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

হারাগাছ থানার অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং প্রতারণার মাধ্যমে অন্তরঙ্গ ভিডিও ধারণ, অর্থ দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় একজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে পরশুরাম থানার অভিযানে নিয়মিত চুরি মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি আরসিসি পিলার তৈরির ফর্মা এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

১০

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

১১

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

১২

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

১৩

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

১৪

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

১৬

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

১৮

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০