RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৬:২১ অপরাহ্ন

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে চমকপ্রদ পারফরম্যান্সের পর কোলো কোলোতে যোগ দিতে শেষ পর্যন্ত চিলির সান্টিয়াগোতে পৌঁছেছেন কেপ ভার্দিয়ান গোলরক্ষক জোসিমার এভোরা ডিয়াস। লাতিন আমেরিকার দেশটির পৌছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন চিলিয়ান ক্লাব কোলো কোলো।

রবিবার রাতে সান্টিয়াগোর আর্টুরো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেয় শত শত কোলো কোলো সমর্থক। পতাকা, ব্যানার, ড্রাম এবং স্লোগানের মাধ্যমে সমর্থকরা তাদের নতুন তারকাকে বরণ করে নেন।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ভোজিযহা বলেন, ‘আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ভক্তদের ধন্যবাদ। মনুমেন্টাল স্টেডিয়ামে দেখা হবে।’

গত ২৪ জুলাই চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো ভোজিনিয়ার চুক্তি করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তবে ডকুমেন্টেশন সংক্রান্ত জটিলতা এবং ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে তার আগমন তিনবার পিছিয়ে যায়।

চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে শুধুমাত্র তাদের পারিবারিক নাম ব্যবহার করা বাধ্যতামূলক। তবে ভোজিনহাকে তার বিখ্যাত ডাকনাম দিয়েই চিহ্নিত করতে চিলিয়ান ফুটবল ফেডারেশন সর্বসম্মতিক্রমে নিজেদের নিয়ম সংশোধন করেছে। ফলে ভক্তদের প্রিয় ডাকনামেই জার্সিতে দেখা যাবে তাকে।

চিলিতে আসার আগে ভোজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল চাভেসের হয়ে খেলতেন। বিশ্বকাপের মঞ্চে স্পেনকে গোলশূন্য রুখে দেওয়া এবং উরুগুয়ে ও মেক্সিকোর বিরুদ্ধে অসাধারণ সেভ করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। টুর্নামেন্ট শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৫০ হাজারের কম হলেও বিশ্বকাপের পর তা বেড়ে ২৯.৫ মিলিয়নেরও বেশি হয়ে দাঁড়িয়েছে।

সোমবার তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করার কথা রয়েছে এবং মঙ্গলবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। কোলো কোলোর বর্তমান লক্ষ্য লিগ শিরোপা জয়ের মাধ্যমে আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেসে নিজেদের অবস্থান আরও শক্ত করা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি অকটেন

নাটোরে নকল টাইলস ক্লিনার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গায় স্থাপনের দাবিতে মানববন্ধন

আরপিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ২৬

চিলিতে ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

১০

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

১১

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

১২

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

১৩

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

১৪

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

১৬

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

১৮

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০