RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগিদের না দেওয়ার অপরাধে তিনি দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। তারা হলেন, উপ-সহাকরী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা.জিল্লুর রহমান।

জানা যায়, সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। তাৎক্ষনিক একজন কুকুরের কামড়ে আহত এক রোগির সাথে তার দেখা হয়। তিনি ওই রোগির কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগী মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে আসছেন।

পরে মন্ত্রী হাসপাতাল তত্বাবধায়কের কাছের জানতে চান, সরকারি অ্যান্টিবায়টিক ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না।

রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। তাৎক্ষনিক স্বাস্থ্য মন্ত্রী হাসাপাতালে উপস্থিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

ফুলবাড়ীর স্কুলছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেন্টাডল ও দেশি মদ উদ্ধার, আটক ১

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

১১

বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা

১২

ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট, কেন্দ্রগুলোকে বোর্ডের যে যে নির্দেশনা

১৩

আজ বন্ধু দিবস, বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

১৪

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

১৫

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

১৬

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

১৭

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

১৮

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিশাল গণসমাবেশ ও গণমিছিল

১৯

বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

২০