RCTV Logo নাটোর প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবিঃ আরসিটিভি

নাটোরের লালপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর গ্রামের বাঘা-ঈশ্বরদী সড়কের শুভেচ্ছা কম্পিউটার দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন অটোভ্যানে তল্লাশি চালিয়ে মো. লিখন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া এলাকার বাসিন্দা।

তল্লাশিতে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত অটোভ্যানটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা

ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট, কেন্দ্রগুলোকে বোর্ডের যে যে নির্দেশনা

আজ বন্ধু দিবস, বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

১০

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

১১

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

১২

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

১৩

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

১৪

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিশাল গণসমাবেশ ও গণমিছিল

১৫

বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

১৬

আজ ০২ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০২ আগস্ট ২০২৬

১৮

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে জামায়াতের গণমিছিল

১৯

ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

২০