RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

ফুলবাড়ীর স্কুলছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক স্কুলছাত্রকে (ছদ্মনাম রিফাত) নিখোঁজ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর নোয়াখালীর মাইজদী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ এবং শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী ছুটি শেষে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পথে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পর বিষয়টি তদন্তে নামে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা সাইবার টিম এবং ফুলবাড়ী থানা পুলিশ। টানা ৪৮ ঘণ্টার যৌথ অভিযানের পর নোয়াখালীর মাইজদী এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, একটি সংঘবদ্ধ চক্র কৌশলে শিক্ষার্থীকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং বিভিন্ন স্থানে নিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, যিনি সাহায্যের আশ্বাস দিয়ে তাকে নিজের হেফাজতে নেন। পরবর্তীতে ওই ব্যক্তি শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে নিয়ে যান এবং তার ওপর নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধারের বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপহরণ ও নির্যাতনের অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

ফুলবাড়ীর স্কুলছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেন্টাডল ও দেশি মদ উদ্ধার, আটক ১

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

১১

বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা

১২

ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট, কেন্দ্রগুলোকে বোর্ডের যে যে নির্দেশনা

১৩

আজ বন্ধু দিবস, বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

১৪

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

১৫

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

১৬

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

১৭

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

১৮

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিশাল গণসমাবেশ ও গণমিছিল

১৯

বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

২০