RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেন্টাডল ও দেশি মদ উদ্ধার, আটক ১

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল, দেশি মদ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার ৩ আগস্ট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সাঁওতালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাফর আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে দুই পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে ভান্ডারা বিওপির সদস্যরা বিরল উপজেলার মানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।

অপরদিকে, ২ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ডুংডুগী বিওপির সদস্যরা কটিয়ামোড় দক্ষিণ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ বোতল দেশি মদ উদ্ধার করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য দুই লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

ফুলবাড়ীর স্কুলছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেন্টাডল ও দেশি মদ উদ্ধার, আটক ১

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

১১

বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা

১২

ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট, কেন্দ্রগুলোকে বোর্ডের যে যে নির্দেশনা

১৩

আজ বন্ধু দিবস, বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

১৪

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

১৫

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

১৬

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

১৭

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

১৮

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিশাল গণসমাবেশ ও গণমিছিল

১৯

বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

২০