RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রাচীন শহর কিরকুকে এক দিনে ছয়বার ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত

ইরাকের কিরকুক প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে ছয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর শাফাক নিউজের।

শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। এটি কিরকুক শহরের প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে বলে প্রদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও পাঁচটি ভূমিকম্প রেকর্ড করা হয়। একজন বিশেষজ্ঞ শাফাক নিউজকে জানান, এর মধ্যে চতুর্থ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং তৃতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৭ থেকে ৪ দশমিক শূন্যের মধ্যে।

আগের কয়েকটি কম্পন কিরকুকের বিভিন্ন এলাকায় বাসিন্দারা অনুভব করেছেন। পরিস্থিতির ওপর বিশেষজ্ঞরা নজর রাখছেন এবং ভূকম্পনগুলোর কারণ বিশ্লেষণ করছেন।
কিরকুক উত্তর ইরাকে অবস্থিত ৫,০০০ বছরেরও বেশি পুরোনো একটি ঐতিহাসিক শহর। এটি বাগদাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভৌগোলিকভাবে জাগরোস পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহর। এটি ইরাকের প্রধান তেল ও গ্যাস শিল্পের অন্যতম বৃহত্তম কেন্দ্র হিসেবে পরিচিত। বহুসংস্কৃতির এই জনপদে কুর্দি, আরব ও তুর্কমেনসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ শতক ধরে বসবাস করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ভোজিনহার জন্য বদলে গেল লিগের নিয়ম

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অভিষেকেই জোড়া গোল হামজার, তবু হার বার্সেলোনার

প্রাচীন শহর কিরকুকে এক দিনে ছয়বার ভূমিকম্প

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

আজ ০১ আগস্ট (শনিবার), বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।

অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে: সালমান

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

১০

নামাজের সময়সূচি – ০১ আগস্ট ২০২৬

১১

আজ ০১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১২

বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড

১৩

২ কোটি টাকা জব্দকৃত কীটনাশক ধ্বংস করতে এসে ম্যাজিস্ট্রেট দেখলেন উধাও

১৪

৪০ বছর ধরে শিকলে বন্দি শফিকুল পাকা বাড়ি থাকলেও, ঠাঁই হয়েছে বাঁশ ঝাড়ের কোণে খোলা ঘরে।

১৫

লালমনিরহাটে কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ কেজি ৩৬০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

১৬

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

১৮

হারিয়ে যাওয়া ধৈঞ্চা চাষ করছে ডোমার ও দেবীগঞ্জ বিএডিসি

১৯

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

২০