RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় খোকন মিয়া (২২) নামে এক ছাত্রদল নেতা গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার খোকন মিয়া জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মোঃ ছকমল হোসেনের ছেলে।

‎পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন মাদক কারবারী মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। খবর পেয়ে ডিবি পুলিশ উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক ও পেছনে থাকা ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রিদয় (১৯) নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করলেও মোটরসাইকেল চালক ছাত্রদল নেতা খোকন মিয়া পালিয়ে যায়। ওই ঘটনার পরদিন ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।

‎গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন।

‎এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু জানান, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে শুনেছি। ওই মামলায় গ্রেপ্তার হয়েছেন কিনা তা আমার জানা নেই। তবে মাদক মামলার বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। তাঁদের কাছ থেকে নির্দেশনা পেলেই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছর ধরে শিকলে বন্দি শফিকুল পাকা বাড়ি থাকলেও, ঠাঁই হয়েছে বাঁশ ঝাড়ের কোণে খোলা ঘরে।

লালমনিরহাটে কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ কেজি ৩৬০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

হারিয়ে যাওয়া ধৈঞ্চা চাষ করছে ডোমার ও দেবীগঞ্জ বিএডিসি

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

১০

ওটিটিতে আসছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজিফা তুষির ‘অ্যানি’

১১

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

সময়ের সঙ্গে বাড়েনি শরীর, ১৯ বছরেও শিশুর মতো রাজু

১৪

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

১৫

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

১৬

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

১৮

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

১৯

আমির খানকে হত্যার হুমকি

২০