গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসীদের সামাজিক-অর্থনৈতিক সুরক্ষা ও মানবপাচার প্রতিরোধে জেলা পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজি) মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ যাদব সরকার।
সভায় জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা কর্মসংস্থান¯’ ও জনশক্তিব্যুরোর উপপরিচালক , প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ উন্নয়ন কেন্দ্র -এর প্রতিনিধি জয়া প্রসাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও প্রকল্পের উপকারভোগী ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউন্ড টেবিল বৈঠকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশফেরত অভিবাসীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও নিরাপদ অভিবাসন পুনঃএকীভূতকরণ এবং মানবপাচার প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ,
অনুষ্ঠানে গনউন্নয়ন কেন্দ্রের বিদেশফেরত অসুস্থঅভিবাসী দশ জনের মাঝে দশ হাজার টাকা করে চেক বিতরন করেন।
মন্তব্য করুন