RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি 
৩১ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়,গত ২৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার একটি বিশেষ টিম জানতে পারে, উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের চরকতলা বাজারে শফিকুল ইসলামের টেইলার্স দোকানে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে  ইসমাইল হোসেন  মৃত আহম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক মৃত আব্দুল আজিজের ছেলে  আনিছুর রহমান  মৃত ময়জাল হকের ছেলে  রফিকুল ইসলাম গোবিন্দপুর নলডাঙ্গা গ্রামের শেখ  হযরত আলীর ছেলে  আলমগীর কবির মারিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রাজা মিয়া মৃত ওমর আলী প্রধানের ছেলে আনিছুর রহমান বাদশা মিয়ার ছেলে শাহারুল ইসলাম এবং মৃত কোরবান আলী বাদশার ছেলে মো. সামিউল আলিম খোকন

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

ওটিটিতে আসছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজিফা তুষির ‘অ্যানি’

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

সময়ের সঙ্গে বাড়েনি শরীর, ১৯ বছরেও শিশুর মতো রাজু

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

১০

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

১১

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

১৩

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

১৪

আমির খানকে হত্যার হুমকি

১৫

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

১৬

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

১৭

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

১৮

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

১৯

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

২০